লগইন
লগইন

এআই দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর, গাইবান্ধার ব্যক্তি শনাক্ত

বাংলাদেশে আওয়ামী লীগপন্থী কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত একটি সমন্বিত অনলাইন নেটওয়ার্ক শনাক্তের দাবি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, নেটওয়ার্কটি এআই ব্যবহার করে বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করে ক্লাউড স্টোরেজে সংরক্ষণ এবং ইউটিউবের এপিআইয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে একসঙ্গে প্রকাশের ব্যবস্থা করেছিল।

অ্যানথ্রপিকের দাবি, এসব কনটেন্টে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), অন্তর্বর্তী সরকার ও জুলাই আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। কিছু প্রচারণার বয়ান ভারতের ভূরাজনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এর পেছনে কোনো রাষ্ট্রীয় নির্দেশনা বা অর্থায়নের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তদন্তের পর সংশ্লিষ্ট ক্লড অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে অ্যানথ্রপিক। পাশাপাশি ভবিষ্যতে একই ব্যক্তি নতুন অ্যাকাউন্ট ব্যবহার করে কার্যক্রম চালালে তা শনাক্ত করতে আচরণগত বৈশিষ্ট্যভিত্তিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থান:

মন্তব্য করুন