লগইন
লগইন
জনপ্রিয় সংবাদসর্বশেষসারা দেশ

গাইবান্ধায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার ৩১ সদস্যের গাইবান্ধা জেলা কমিটি অনুমোদন




গাইবান্ধা প্রতিনিধি:
মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা (SEIHR)-এর গাইবান্ধা জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে ইঞ্জি. মোঃ আমজাদ হোসেনকে সভাপতি, মোঃ শামছুজ্জামান মামুন ও মোঃ জসিম উদ্দিন সরকারকে সহ-সভাপতি, সুলতানা তানজিমা ফেরদৌসীকে সাধারণ সম্পাদক এবং মোঃ আব্দুর রহিম ও মোঃ শরিফুল ইসলাম (আকাশ)কে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া নবগঠিত কমিটিতে নূর মোহাম্মদ প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ খালেকুজ্জামানকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আরও রয়েছেন আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, প্রচার সম্পাদক মোঃ রিয়াদ প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন (সুমন), সমাজকল্যাণ সম্পাদক মোঃ আখিরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ শিক্ষা, মানবাধিকার, ধর্ম, আইসিটি, নারী, শিশু ও নারী অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
সংস্থাটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে গাইবান্ধা জেলা কমিটিকে গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, নবগঠিত গাইবান্ধা জেলা কমিটির অনুমোদন ও সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগীয় কমিশনারের কার্যালয়, গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তর।

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার গাইবান্ধা জেলা কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির মাধ্যমে গাইবান্ধা জেলায় মানবাধিকার ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থান:
  • রংপুর

Related posts

“মাদ্রাসা শিক্ষকদের ৯০/৯৫ ভাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ” মাদ্রাসা শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচনার মুখে আলী আকবর

Amzad

সাঘাটায় জামায়াত কর্মী সালাহ উদ্দিন হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

mdjhsagor0099@gmail.com

গাইবান্ধার অনলাইন জুয়ার ‘ক্যাসিনো সম্রাট’ রফিকুল! ধরতে পারলেই ভেঙে পড়বে এজেন্ট নেটওয়ার্ক দাবি স্থানীয়দের

Amzad

গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন