1:40 am, Wednesday, 22 July 2026

নাসিব কেন্দ্রীয় নির্বাচন: আগের নিয়মে ভোট, ফি কমানোর দাবি

  • Reporter Name
  • Update Time : 04:26:25 am, Friday, 10 July 2026
  • 79 Time View

ঢাকা, ৮ জুলাই: জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর কেন্দ্রীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে আয়োজিত নির্বাচন-সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় আগের নিয়মে নির্বাচন পরিচালনা, সদস্যপদ ও নবায়ন ফি পূর্বের মতো বহাল রাখা এবং দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও নাসিবের প্রশাসক মোছা. নারগিস মুরশিদা। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই প্রশাসনের লক্ষ্য। নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জানান, আগামী ২১ নভেম্বর নির্বাচন আয়োজনের প্রস্তাব রয়েছে এবং সদস্যদের দাবির বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন জেলার নেতারা বলেন, প্রত্যক্ষ ভোটের পরিবর্তে আগের নিয়ম অনুযায়ী জেলা থেকে তিনজন প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ৩১ সদস্যের কমিটি গঠন এবং নতুন সদস্য ফি ও নবায়ন ফি আগের মতো রাখার ব্যবস্থা করা উচিত, যাতে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন।

সভায় বক্তব্য রাখেন নাসিবের সাবেক সভাপতি মিজা নুরুল গনী শুভন, সাবেক আহ্বায়ক (কেন্দ্রীয় সংস্কার কমিটি) লায়ন মিজা মাসুদুর রহমান, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বেলাল, ইফতেখার আলী বাবু, আরেফিন, মোহাম্মদ মনির উজ জামান, নারী কাউন্সিলের চেয়ারম্যান রাহেলা পারভীন শিশির, চট্টগ্রাম মহানগর সভাপতি এ এস এম গাফফার মিয়াজী, নরসিংদী জেলা সভাপতি মোহাম্মদ রুস্তম আলী, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মোহাম্মদ অলি উল্লাহ, জামালপুর জেলা সভাপতি এনামুল হক খান মিলন, টাঙ্গাইল জেলা সভাপতি কে এম তৌহিদুল ইসলাম বাবু, জামালপুর জেলা পরিচালক শামীমা চৌধুরী চায়না, চট্টগ্রাম মহানগর ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন জেলার নেতারা।

এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু সোম মহান, সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ও যুগ্মসচিব সাইফ উদ্দিন আহমেদ, বোর্ডের সদস্য তানিয়া ইসলাম এবং চৌধুরী সামিয়া ইয়াসমীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় সাংবাদিক সংস্থার সাঘাটা উপজেলা শাখার নতুন কমিটি গঠন

নাসিব কেন্দ্রীয় নির্বাচন: আগের নিয়মে ভোট, ফি কমানোর দাবি

Update Time : 04:26:25 am, Friday, 10 July 2026