6:54 pm, Tuesday, 21 July 2026

স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে অতর্কিত হামলা: বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারী নিহত, আহত 

  • Reporter Name
  • Update Time : 02:20:30 pm, Sunday, 21 June 2026
  • 234 Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের একপর্যায়ে প্রধান শিক্ষককে উদ্ধারের উদ্দেশ্যে কয়েকজন সেখানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, পলাশ ও যুবদল নেতা আশরাফের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় অংশ নেন। হামলায় সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাইফুল্লাহ বারীর মৃত্যু হয়।
আহত সালাউদ্দিন বর্তমানে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে হামলার অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খোলাহাটিতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে অতর্কিত হামলা: বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারী নিহত, আহত 

Update Time : 02:20:30 pm, Sunday, 21 June 2026