6:51 pm, Tuesday, 21 July 2026

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক রাহুল

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহুল ইসলাম রুবেল।

সম্মেলনের প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, সমাজকল্যাণ সম্পাদক এন এ জোহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি: শেখ হাবিবুর রহমান; সিনিয়র সহ-সভাপতি: মো. নুরুল ইসলাম; সহ-সভাপতি: শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক, সাধারণ সম্পাদক: রাহুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রানা সরকার, আমজাদ হোসেন ও মো. ফয়সাল রহমান জনি, সাংগঠনিক সম্পাদক: মো. হারুন অর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. সাকিবুল হাসান সৌরভ, কোষাধ্যক্ষ: মাইদুল ইসলাম; দপ্তর সম্পাদক: জে. এস. সেলিম; প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. রিফাতুন্নবী রিফাত; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক: মো. শামীম মিয়া; আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম; শিক্ষা বিষয়ক সম্পাদক: নূর মো. খালেকুজ্জামান; পাঠাগার বিষয়ক সম্পাদক: আশরাফুজ্জামান খান তরু; ধর্ম বিষয়ক সম্পাদক: ইসমাঈল হোসেন সিরাজী; সমাজকল্যাণ সম্পাদক: এন এ জোহা; মহিলা বিষয়ক সম্পাদক: মোছা. শিরিন আক্তার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: তপন চন্দ্র দাস।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, মো. শান্ত মিয়া, কামরুজ্জামান চঞ্চল, মো. লাবু মিয়া, ওমর ফারুক, মো. জাহিদ হাসান, মো. নুরে আলম সাঈদী রনি, মো. ময়নুল ইসলাম ও মো. রেজাউল করিম।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং গাইবান্ধার গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খোলাহাটিতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক রাহুল

Update Time : 01:14:22 pm, Saturday, 18 July 2026