গাইবান্ধায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন তিনি।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধারের অভিযোগও রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত সার্জেন্টের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Reporter Name 









