শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে অবৈধ সার উদ্ধারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির দোকানে এ ঘটনা ঘটে। হামলাকারীরা কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো: আসাদুজ্জামান এবং উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলমের নেতৃত্বে কৃষি বিভাগের একটি দল সেখানে তল্লাশি চালায়। অভিযানে সানোয়ার মুন্সির গুদাম থেকে প্রায় ৪০০ বস্তা অবৈধ ইউরিয়া সার উদ্ধার করা হয়।

সার উদ্ধারের পর ব্যবসায়ী সানোয়ার মুন্সিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সানোয়ার মুন্সির ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল লোক অতর্কিতে কৃষি কর্মকর্তা ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

SpecDobavki

Update Time : ১১:৪২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬