শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতি নির্বাচন ঘিরে বিতর্ক, খোলাহাটী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘পকেট কমিটি’র অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনে সরকারি বিধিমালা এবং স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ (ডিও লেটার) অমান্য করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আসমা হক্কানীর বিরুদ্ধে।

আইন লঙ্ঘন করে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে ‘মনগড়া’ তালিকা তৈরির প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল করিমের সুপারিশপ্রাপ্ত সভাপতি পদপ্রার্থী মো: আমজাদ হোসেন এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সংসদ সদস্যের সাথে আলোচনা করে ৩ জনের তালিকা বোর্ডে পাঠানোর নিয়ম থাকলেও প্রধান শিক্ষক তা অমান্য করেছেন। তিনি স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে এমপির সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নাম বাদ দিয়ে তার আপন ভগ্নিপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: রিপন প্রামাণিককে পুনরায় সভাপতি করতে একটি মনগড়া তালিকা তৈরি করেছেন। এই পক্ষপাতদুষ্ট তালিকা বাতিল করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

SpecDobavki

সভাপতি নির্বাচন ঘিরে বিতর্ক, খোলাহাটী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘পকেট কমিটি’র অভিযোগ

Update Time : ০৫:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬