শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ৪৭ বস্তা অবৈধ সার জব্দ, বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৯ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:মোঃ আল ফারুক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান বোচাগাড়ী এলাকায় অবৈধভাবে মজুদ রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ মজুদদারিতে সহায়তার অপরাধে শামছুল আলম নামের এক বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুন্দরগঞ্জ ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামছুলের বাড়িতে অবৈধ সার মজুদের খবর পেয়ে উপজেলা প্রশাসন একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে ওই বাড়ি থেকে ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাড়ির মালিক শামছুলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
​উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের কৃত্তিম সংকট ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত সারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

SpecDobavki

সুন্দরগঞ্জে ৪৭ বস্তা অবৈধ সার জব্দ, বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০১:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬