শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুপারিশের তালিকায় নাম, তবুও নিয়োগপত্র নেই, গাইবান্ধায় ৪১ প্রার্থীর অনিশ্চয়তা

  • Md Amzad Hossain
  • Update Time : ০৮:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটছে গাইবান্ধার ৪১ চাকরিপ্রার্থীর। বিষয়টির সুরাহা ও নিয়োগপত্র পাওয়ার দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালের গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৪৫৬ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু সম্প্রতি ফলাফল প্রকাশের পর দেখা যায়, তাদের মধ্যে ৪১ জন এখনো নিয়োগপত্র পাননি। ফলে সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগ দিতে না পারায় এসব প্রার্থীর মধ্যে তৈরি হয়েছে হতাশা ও অনিশ্চয়তা।
নিয়োগবঞ্চিত প্রার্থীদের দাবি, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কোনো কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে থাকলে প্রত্যেকের ক্ষেত্রে নির্দিষ্ট কারণ লিখিতভাবে জানানো হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং পরবর্তী করণীয় সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা চান তারা।
তাদের প্রশ্ন সুপারিশপ্রাপ্তির পরও কেন ৪১ জনের নিয়োগ আটকে আছে, এর সুনির্দিষ্ট কারণ কী এবং তাদের ভবিষ্যৎই বা কী?
স্মারকলিপিতে মন্ত্রীর কাছে বিষয়টি দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগপত্র দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
এদিকে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিসহ পাঠিয়ে দেওয়া হবে।
সুপারিশের পর নিয়োগপত্রের অপেক্ষায় থাকা ৪১ প্রার্থীর এখন একটাই প্রত্যাশা তাদের বিষয়ে দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত আসুক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

SpecDobavki

সুপারিশের তালিকায় নাম, তবুও নিয়োগপত্র নেই, গাইবান্ধায় ৪১ প্রার্থীর অনিশ্চয়তা

Update Time : ০৮:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬