সাদুল্লাপুর প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে মিশুক অটো চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে ধাপেরহাট ইউনিয়নের জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব (সেক্রেটারি) মো. মিলন সরকারের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামের বাসিন্দা মো. নুরু মিয়ার মিশুক অটোটি ২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টার দিকে চুরি হয়। অভিযোগ রয়েছে, অটোটি চুরি করে মাদারগঞ্জ এলাকার একটি অটো দোকানে অটো ভ্যান ৬১ হাজার টাকায় বিক্রি করে দেন মিলন সরকার।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অটোটি উদ্ধারের উদ্যোগ নেন। একপর্যায়ে মাদারগঞ্জের ওই দোকান থেকে অটোটি উদ্ধার করা হয়। তবে অটোটি ফেরত নিতে দোকানিকে ৬৫ হাজার টাকা দিতে হয়েছে বলে জানা গেছে। অটোটি ফিরে পেলেও ৬৫ হাজার টাকা গচ্ছা যাওয়ায় আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অটো মালিক নুরু মিয়া। এ অবস্থায় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে নুরু মিয়াকে ওই টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুরির অভিযুক্ত মিলন সরকার পলাতক রয়েছে।
Reporter Name 








