বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগের ৭ দিন পর মনগড়া বহিষ্কার: উদ্দেশ্যপ্রণোদিত বলছেন স্থানীয় সাংবাদিকরা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮০ Time View

নিজস্ব প্রতিবেদক:

সংগঠন থেকে লিখিতভাবে অব্যাহতি নেওয়ার পরও ব্যাকডেট দিয়ে ভুয়া বহিষ্কারপত্র জারির অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বিরুদ্ধে। এমনকি যে সাধারণ সভার দোহাই দিয়ে এই সিদ্ধান্ত দেখানো হয়েছে। এ নিয়ে সংগঠনটির অভ্যন্তরীণ কার্যক্রম ও বৈধতা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।
​প্রাপ্ত তথ্য ও নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে গত ৪ অক্টোবর সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সহ-সাধারণ সম্পাদক পদ থেকে লিখিত অব্যাহতিপত্র জমা দেন  মোঃ আমজাদ হোসেন। চিঠিতে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার কথা উল্লেখ করে সংগঠনের স্বার্থে তাকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানান।
​তবে পদত্যাগপত্র জমা দেওয়ার এক সপ্তাহ পর, ১১ অক্টোবর তারিখ দেখিয়ে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশ সামনে আসে। ওই চিঠিতে দাবি করা হয়, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

​এদিকে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, সাধারণ সভায় এমন কোনো এজেন্ডা বা বহিষ্কারের সিদ্ধান্তই নেওয়া হয়নি; বরং মনগড়াভাবে ব্যাকডেট দিয়ে এই ভুয়া বহিষ্কারপত্র তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোঃ আমজাদ হোসেন বলেন, “গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান মামা অনেক সম্মানিত একজন ব্যক্তি। আমরা ওনার কাছ থেকে অনেক শিখেছি। উনি আমাদের সাংবাদিকতার গুরু বলা চলে এবং মানুষ হিসেবেও তিনি অসাধারণ। তবে অনেকের কান কথায় বিশ্বাস করে তিনি হয়তো এমনটা করে থাকতে পারেন। যাই হোক না কেন, উনার প্রতি আমার সম্মান ও ভালোবাসা সব সময় থাকবে।”

​একদিকে আগেই স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া, অন্যদিকে অস্তিত্বহীন গঠনতন্ত্র ও ভুয়া  রেফারেন্সে ব্যাকডেটে এমন বহিষ্কারাদেশকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর বলে মন্তব্য করছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ

পদত্যাগের ৭ দিন পর মনগড়া বহিষ্কার: উদ্দেশ্যপ্রণোদিত বলছেন স্থানীয় সাংবাদিকরা

Update Time : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬