বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনব প্রতারণা: সরকারি সুবিধার প্রলোভনে সাঘাটায় প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩৬ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

​গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি পাকা বাড়ি, সচিবালয়ে চাকরি, রেশন কার্ডে খাদ্যসামগ্রী এবং সেলাই মেশিন ও প্রশিক্ষণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত নারীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। টাকা নেওয়ার পর থেকেই অভিযুক্ত ওই দম্পতি আত্মগোপনে রয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের।

​ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় জামিল নামের এক ব্যক্তির পরিচিতি ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে ওই দম্পতি এলাকায় আস্থা তৈরি করেছিলেন। দম্পতিকে পরিচয় করিয়ে দেওয়া, আশ্রয় দেওয়া এবং অর্থ সংগ্রহের সময় জামিল উপস্থিত ছিলেন বলেও অভিযোগ উঠেছে। তবে এই প্রতারণায় জামিলের প্রকৃত ভূমিকা কী ছিল বা তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন কি না, তা এখনো যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি এই চক্রের সঙ্গে কথিত কোনো সরকারি কর্মকর্তা জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​সর্বস্বান্ত হওয়া পরিবারগুলোর কেউ ঋণ করে, কেউবা সংসারের জমানো শেষ সম্বল ভেঙে টাকা দিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুত কোনো সুবিধা না পেয়ে এবং ঋণের চাপে অনেক পরিবারে এখন কলহ ও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

​ভুক্তভোগী নারী ও স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত দম্পতিসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ

অভিনব প্রতারণা: সরকারি সুবিধার প্রলোভনে সাঘাটায় প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Update Time : ০২:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬