গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটী ইউনিয়নে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুস আলী দুখু-কে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় তৃণমূল বিএনপি ও সর্বস্তরের জনগণ।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৮ই অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই খোলাহাটী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর দাবি, ইউনুস আলী দুখু দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। খোলাহাটী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় তৃণমূল বিএনপি এবং সাধারণ ভোটাররা তাকেই যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানানো হচ্ছে।
মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ ইউনুস আলী দুখু বলেন, “১৮ই অক্টোবর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকে তৃণমূল বিএনপি ও সর্বস্তরের জনগণ যেভাবে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছেন, তাতে আমি আপ্লুত। দল যদি তৃণমূলের এই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে আমাকে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করে, তবে আমি খোলাহাটী ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
Md Amzad Hossain 













