বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য-প্রমাণ ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও জুলাই যোদ্ধার বিরুদ্ধে সংবাদ! আতিক বাবুর সাংবাদিকতা নিয়ে আশিকের প্রশ্ন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬৮ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

একটি বাল্যবিয়ের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে অনলাইন পোর্টাল ‘গণ উত্তরণ’-এর সাংবাদিক আতিক বাবুর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন জুলাই যোদ্ধা মোঃ রাশেদুজ্জামান আশিক।

আশিক অভিযোগ করেন, গত ৮ জুলাই তাঁর নিজ গ্রামে দুই পরিবারের সম্মতিতে একটি বিয়ের আয়োজন হয়। মেয়ের জন্মনিবন্ধন অনুযায়ী বয়স কম থাকায় কাজী বিয়ে নিবন্ধন না করেই চলে যান। পরে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে ইমাম বিয়ে পড়ান। এ ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।

আশিকের অভিযোগ, ঘটনার ১৭ দিন পর গত ২৫ জুলাই ‘বাল্যবিয়ে দেয়ার অভিযোগ জুলাই যোদ্ধার বিরুদ্ধে! কাজী রেজিস্ট্রার না করায় ইমাম ডেকে কালমা পড়িয়ে বাল্যবিয়ে সম্পাদন’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে তাঁর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে ইমামকে দিয়ে বিয়ে পড়ানোর অভিযোগ আনা হলেও তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট ইমাম ও এলাকাবাসীর বক্তব্য কিংবা কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ ছাড়া আশিক সাংবাদিক আতিক বাবুর বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী এবং জুলাই গণহত্যার মদদদাতা হিসেবে কাজ করার অভিযোগ তোলেন। তাঁর দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার ধারাবাহিকতায় বর্তমানে সংবাদ প্রকাশের মাধ্যমেও জুলাই যোদ্ধাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

আশিক আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের করা অভিযোগের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি। স্থানীয় একটি চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি এবং সংবাদ প্রকাশের মাধ্যমে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।

এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা নেতা রাশেদুজ্জামান আশিক।

তবে এসব অভিযোগের বিষয়ে সাংবাদিক আতিক বাবুর বক্তব্য নিতে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ

তথ্য-প্রমাণ ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও জুলাই যোদ্ধার বিরুদ্ধে সংবাদ! আতিক বাবুর সাংবাদিকতা নিয়ে আশিকের প্রশ্ন

Update Time : ০৮:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬