10:17 pm, Tuesday, 21 July 2026

ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়: ঘাগোয়া ইউনিয়নে প্রার্থী হয়ে মাঠে হাবিব

  • Reporter Name
  • Update Time : 04:45:44 pm, Friday, 26 June 2026
  • 123 Time View

গাইবান্ধা সদর উপজেলার ১০ নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: আহসানুল হাবিব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ নং ঘাগোয়া ইউনিয়ন শাখার এই সেক্রেটারী এবং রূপার বাজারস্থ আলহেরা মডেল মাদ্রাসার পরিচালক বর্তমান সময়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সর্বস্তরের মানুষের সাথে নিবিড় মতবিনিময় করছেন।দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত থাকায় সমাজসেবক হিসেবে মো: আহসানুল হাবিবের বিশেষ পরিচিতি রয়েছে। গণসংযোগকালে তিনি বলেন, “পদ-পদবির চেয়ে মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। ঘাগোয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই।”তিনি আরও উল্লেখ করেন, অবহেলিত রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, দরিদ্র ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের জন্য সুশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে তাঁর মূল অগ্রাধিকার।এলাকার সার্বিক রূপান্তর ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে ১০ নং ঘাগোয়া ইউনিয়নবাসীর আন্তরিক দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তরুণ ও শিক্ষানুরাগী এই সমাজসেবককে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খোলাহাটিতে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়: ঘাগোয়া ইউনিয়নে প্রার্থী হয়ে মাঠে হাবিব

Update Time : 04:45:44 pm, Friday, 26 June 2026