গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় শ্রমিক শক্তি, গাইবান্ধা জেলার উদ্যোগে নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সম্প্রতি গাইবান্ধা রেলস্টেশন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক শক্তি গাইবান্ধা জেলা শাখার সভাপতি সম্রাট শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিহাদুর রহমান দিবস। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ, সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন এবং নারী নেত্রী কাজল রেখা পিংকি।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Reporter Name