11:56 pm, Saturday, 25 July 2026

গাইবান্ধায় ডিবির জালে ছিনতাই চক্র: উদ্ধার ২২ মোবাইল, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : 05:40:59 pm, Friday, 24 July 2026
  • 137 Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার একটি ছিনতাই মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আয়াত খানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার একটি পুরাতন মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ২০টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
এ সময় চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগে দোকানের দুই যৌথ মালিক মাসুম মিয়া ও রানাকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পূর্বে ১০টি মামলা রয়েছে।
পুলিশের দাবি, জেলায় ছিনতাই ও চোরাই মাল কেনাবেচা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন আহত, একজনের পা বিচ্ছিন্ন

গাইবান্ধায় ডিবির জালে ছিনতাই চক্র: উদ্ধার ২২ মোবাইল, গ্রেপ্তার ৩

Update Time : 05:40:59 pm, Friday, 24 July 2026