নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) সংলগ্ন খাঁ-পাড়া সড়ক। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি জলাবদ্ধতার কারণে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে হাসপাতালগামী রোগী, প্রসূতি মা, নবজাতকের স্বজন এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে। পানি দ্রুত নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবার বর্ষা মৌসুমে একই দুর্ভোগের শিকার হতে হয়।
হাসপাতালে আসা এক রোগীর স্বজন বলেন, “অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে আসতেই সবচেয়ে বেশি কষ্ট হয়। হাঁটু পানির মধ্যে রোগী নিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। জরুরি মুহূর্তে এই সড়ক বড় বাধা হয়ে দাঁড়ায়।”
খাঁ-পাড়া এলাকার এক বাসিন্দা বলেন, “এটি শুধু একটি এলাকার রাস্তা নয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান সড়ক। বছরের পর বছর একই সমস্যা চলছে, কিন্তু স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”
আরেক পথচারীর ভাষায়, “সামান্য বৃষ্টি হলেই রাস্তা নদীতে পরিণত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাইকে দুর্ভোগ পোহাতে হয়।”
এলাকাবাসীর দাবি, গাইবান্ধা পৌরসভা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিক। বিশেষ করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান সড়কটি চলাচলের উপযোগী রাখতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
11:57 pm, Saturday, 25 July 2026
শিরোনাম
প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে? গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি
-
Md Amzad Hossain - Update Time : 02:58:09 am, Friday, 24 July 2026
- 38 Time View
Tag :
Popular Post















