গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, জাতীয় নির্বাচন ভালো পরিবেশে অনুষ্ঠিত হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) গাইবান্ধা জেলা জামায়াত আয়োজিত উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন নিয়েই আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর আব্দুল করিম। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মততাজ উদ্দিন, সাবেক জেলা আমীর ডা. আব্দুল রহিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সৈয়দ রোকনুজ্জামান ও সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবীর রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
মো আমজাদ হোসেন 














