গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভায় চরাঞ্চলের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, স্যানিটেশন, জীবিকায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দুর্যোগ সহনশীল উন্নয়ন নিয়ে আলোচনা হয়। চরবাসীর জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। মুসলিম এইড-এর অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনাও সভায় তুলে ধরা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

2:59 am, Monday, 27 July 2026
শিরোনাম
সুন্দরগঞ্জের চরাঞ্চল উন্নয়নে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : 03:45:51 pm, Sunday, 26 July 2026
- 18 Time View
Tag :
Popular Post















