সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সামাদ গাছুর পুত্র সবুজ মিয়া চরম মানবেতর জীবনযাপন করছেন। মাথা গোঁজার জন্য একটি ছোট ঘর থাকলেও ঘরের চালের বড় অংশ ভেঙে যাওয়ায় বৃষ্টি হলেই টিনের ফাঁক দিয়ে পানি ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে বিছানা, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায় এবং পরিবারের সদস্যদের দুর্ভোগ চরমে পৌঁছে।

সবুজ মিয়া জানান, বৃষ্টি শুরু হলেই পরিবারের সদস্যদের নিয়ে এক পাশ থেকে অন্য পাশে সরে যেতে হয়। অনেক সময় ছোট সন্তানদের নিয়ে পুরো রাত জেগেই কাটাতে হয়। অর্থাভাবে দীর্ঘদিন ধরেও তিনি ঘরের চাল মেরামত করতে পারছেন না।
স্থানীয়রা জানান, সবুজ মিয়া অত্যন্ত দরিদ্র ও সহজ-সরল মানুষ। তার পক্ষে নিজ উদ্যোগে ঘরটি মেরামত করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে একটি অসহায় পরিবার নিরাপদ আশ্রয় পেতে পারে।
সহযোগিতার জন্য সবুজ মিয়ার চাচাতো ভাই মো. শাহিম মিয়ার বিকাশ/নগদ নম্বর: ০১৭৪৫-৩৬৩৭৫২। স্থানীয়দের বিশ্বাস, সামান্য মানবিক সহায়তাই পারে সবুজের পরিবারের বৃষ্টিভেজা নির্ঘুম রাতের কষ্ট লাঘব করতে।
সাজ্জাদ হোসেন আকন্দ 














