রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে তরুণ উদ্যোক্তা খুঁজছে সরকার, শুরু ‘উদ্যোগ’ কর্মসূচি

  • Md Amzad Hossain
  • Update Time : ১১:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬৩ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্বাবলম্বী করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় শুরু হচ্ছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’।

কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের উদ্যোগ ও ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করা এবং প্রয়োজন অনুযায়ী অর্থায়ন ও অন্যান্য সহায়তা প্রদান করা।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে তরুণদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যেসব তরুণের ব্যবসায়িক ধারণা বা উদ্যোগ রয়েছে, কিন্তু পর্যাপ্ত অর্থায়ন ও সহায়তার অভাবে এগিয়ে যেতে পারছেন না, তাদের জন্য কর্মসূচিটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

আবেদনের সময়সূচি

প্রথম পর্যায়ে ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন দাখিলের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬।

এছাড়া অন্যান্য সকল জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

কোথা থেকে ফরম পাওয়া যাবে?

আগ্রহী তরুণ উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.bb.org.bd, এসএমই পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা পর্যায় পর্যন্ত তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে অর্থায়নের আওতায় আনা গেলে স্থানীয় পর্যায়ে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাত আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।

তাই যেসব তরুণের নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ, নতুন ব্যবসার পরিকল্পনা কিংবা সম্ভাবনাময় উদ্যোক্তা হওয়ার আগ্রহ রয়েছে, তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশজুড়ে তরুণ উদ্যোক্তা খুঁজছে সরকার, শুরু ‘উদ্যোগ’ কর্মসূচি

Update Time : ১১:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬