গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির (BTSKS) উদ্যোগে গাইবান্ধা সদরে একটি নতুন সামাজিক প্রকল্পের যাত্রা শুরু হতে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাবিত ‘তৃণমূল বয়স্ক পুনর্বাসন কেন্দ্র’ (বৃদ্ধাশ্রম)-এর জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করা হয়েছে।
গত ৩ অক্টোবর, শনিবার সকাল ১১টায় গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের ফারাজী পাড়ায় এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।
পরিদর্শনকালে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মো: সিরাজুল ইসলাম। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রূপম মিয়া এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও অসহায় বয়স্ক মানুষের নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের লক্ষ্যে এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
Reporter Name 








