রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষতা ও উৎপাদন বাড়ানোর বার্তা নিয়ে গাইবান্ধায় র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫১ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

দক্ষতা বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং অর্থনৈতিক অগ্রগতির প্রত্যয়ে গাইবান্ধায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়েতুল ইসলাম
বিসিক গাইবান্ধা’র সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস,শিল্পনগরী কর্মকর্তা মোঃ সুজন মিয়া,
নাসিব গাইবান্ধা জেলা সহ-সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম, মাহবুবা সুলতানা, সদস্য সচিব সিফতান আহমেদ খান, পরিচালক
বেলাল হোসেন, গোলাম কিবরিয়া, গাইবান্ধা জেলার  বিসিক ও নাসিব এর ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাসহ উদ্যোক্তা সম্পর্কিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরি, কাজের মানোন্নয়ন ও সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রেখে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দক্ষতা ও উৎপাদন বাড়ানোর বার্তা নিয়ে গাইবান্ধায় র‍্যালি

Update Time : ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬