গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায় এক বোবা ও প্রতিবন্ধী এক সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তাহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগকারী নারীর বাবা লাল মিয়া জানান, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত তাহিদ নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুপতলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
-
Reporter Name - Update Time : ১২:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- ৫০ Time View
Tag :
জনপ্রিয়









