বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩৯ Time View

মোঃ জাহিদ হাসান, সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা:
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছের সার্বক্ষণিক উপস্থিতিতে জেলার বিভিন্ন বন্যা ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৮ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত নৌপথে সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার ভাঙনকবলিত স্থানগুলো ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ নদীভাঙন কবলিত মানুষের দুর্দশার চিত্র ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তা প্রতিমন্ত্রীর সামনে জোরালোভাবে তুলে ধরেন। এমপির দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ভাঙন কবলিত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) কড়া নির্দেশ প্রদান করেন।

পরে ফুলছড়ির দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘোষণা দেন, গাইবান্ধার নদীভাঙন স্থায়ীভাবে রোধ করতে ১ হাজার কোটি ও ৮০০ কোটি টাকার দুটি বৃহৎ প্রকল্প অতিদ্রুত টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

এমপি আব্দুল ওয়ারেছ ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বাড়িই কি সারের গোডাউন? কামারজানীতে আ’লীগ নেতার স্ত্রীর ডিলারশিপ নিয়ে গুরুতর অভিযোগ!

গাইবান্ধায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন এলাকা পরিদর্শন: এমপি আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে মেগা প্রকল্পের আশ্বাস

Update Time : ০৮:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬