সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক গাইবান্ধা জেলা শিবির সভাপতির রোকনিয়াত স্থগিত, গাইবান্ধা জামায়াত ও শিবিরে তোলপাড়

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫১৩ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীরের বিরুদ্ধে স্বজনপ্রীতি, তোষামোদ ও সুবিধাবাদীদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির গাইবান্ধা সদর উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ওবায়েদ বিন ইকবাল। তিনি নিজেই তাঁর রোকনিয়াত স্থগিতের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দেওয়া এক পোস্টে ওবায়েদ বিন ইকবাল দাবি করেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ত্যাগ স্বীকার করার পরও অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর রোকনিয়াত স্থগিত করা হয়েছে।

পোস্টে তিনি জেলা আমীরের সিদ্ধান্তের সমালোচনা করে স্বজনপ্রীতি ও সাংগঠনিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করা ব্যক্তিরা উপেক্ষিত হচ্ছেন, অথচ অন্যরা গুরুত্বপূর্ণ অবস্থানে যাচ্ছেন।

তিনি আরও লেখেন, জামায়াতের চেয়ে ভালো কোনো ইসলামী দল না পেলেও ভালো মনের দায়িত্বশীল ব্যক্তিদের পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। পোস্টের শেষে তিনি আল্লাহর ওপর ভরসা প্রকাশ করেন।

ওবায়েদ বিন ইকবাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক গাইবান্ধা জেলা সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

অন্যের সিমেন্টের গুদাম দেখিয়ে স্ত্রীর নামে সার ডিলারশিপ! সাদুল্লাপুর উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সাবেক গাইবান্ধা জেলা শিবির সভাপতির রোকনিয়াত স্থগিত, গাইবান্ধা জামায়াত ও শিবিরে তোলপাড়

Update Time : ১০:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬