মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গাইবান্ধা সদর থানা বিএনপির মতবিনিময়

  • Md Amzad Hossain
  • Update Time : ০৭:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ Time View

গাইবান্ধা প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
সভায় জেলা ও সদর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী ব্যক্তিদের প্রাথমিক তালিকা করা হয়। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উৎসবের আমেজে গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর রাজপথ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গাইবান্ধা সদর থানা বিএনপির মতবিনিময়

Update Time : ০৭:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬