মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২০ Time View

গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপন, সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ, নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সামাজিক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা। সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্ল্যা খোকন।
সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধার নিম্নআয়ের মানুষের উন্নত চিকিৎসার জন্য রংপুর ও বগুড়ায় যেতে হয়। তাই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনসহ সদর হাসপাতালের চিকিৎসাসেবা আধুনিকায়ন, পর্যাপ্ত চিকিৎসক-নার্স ও ওষুধ নিশ্চিত করা জরুরি।
এছাড়া হাম-ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং জনদুর্ভোগ কমাতে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান তারা।
সমাবেশ শেষে গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উৎসবের আমেজে গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর রাজপথ

গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

Update Time : ০৫:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬