মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বল্লমঝাড়ে ব্রিজ সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ ভাঙা ব্রিজে তিন বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার স্থানীয়দের

  • রিয়াদ প্রধান
  • Update Time : ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর নারায়ণপুর এলাকায় ঘাঘট নদীর ওপর বেকাতারী ব্রিজের মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙা অংশে তিনটি বাঁশের ওপর অস্থায়ী সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার করছেন পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে নারী, শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চলাচল করছেন। অসাবধানতা বা ভারসাম্য হারালে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অভিযোগ উঠেছে, ২০২৫-২৬ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় বেকাতারী ব্রিজ সংস্কারের জন্য ১ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, ব্রিজ সংস্কার কমিটির কাছে এখন পর্যন্ত মাত্র ১৫ হাজার টাকা নগদ এবং প্রায় ৩৫ হাজার টাকার কাঠ দেওয়া হয়েছে। বরাদ্দের বাকি অর্থ কোথায়?

প্রকল্পের বাস্তবায়ন নিয়ে তাই প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, বরাদ্দের পরও ব্রিজটির সংস্কার না হওয়ায় তারা বাধ্য হয়ে বাঁশের সাঁকো ব্যবহার করছেন। বিশেষ করে বর্ষাকালে নদীতে পানি বাড়লে এই সাঁকো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমানের সঙ্গে কথা হলে তিনি প্রকল্প সভাপতির সঙ্গে যোগাযোগ করতে বলেন।

অন্যদিকে, প্রকল্প সভাপতি সাজেদা বেগমের স্বামী আব্দুল মান্নান জানান, প্রকল্পের অবশিষ্ট কাজ শিগগিরই সম্পন্ন করা হবে।

তবে বরাদ্দের পুরো অর্থ কীভাবে ব্যয় হয়েছে, ইতোমধ্যে কী পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট অর্থ ও কাজের বর্তমান অবস্থা কী এসব বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে দ্রুত ব্রিজটি সংস্কার করা হোক। একই সঙ্গে প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন তারা, যাতে দীর্ঘদিন ধরে চলা ঝুঁকিপূর্ণ পারাপারের অবসান ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উৎসবের আমেজে গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর রাজপথ

বল্লমঝাড়ে ব্রিজ সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ ভাঙা ব্রিজে তিন বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার স্থানীয়দের

Update Time : ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬