মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬৭ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন ও ডেন্স বিটুমিনাস কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কারিগরি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে ৪ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শেখ হাবিবুর রহমান।
অভিযোগে নির্মাণসামগ্রীর নমুনা পরীক্ষা, প্রকল্পের মাপজোক, মিশ্রণ নকশা, ল্যাব রিপোর্ট ও বিল-ভাউচার যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, অভিযোগ দেওয়ার পর দুটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে ভয়ভীতি ও গালিগালাজ করা হয়েছে। তিনি হুমকিদাতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উৎসবের আমেজে গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর রাজপথ

সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

Update Time : ১১:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬