মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

  • Md Amzad Hossain
  • Update Time : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৮০ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় এম.এন কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিল্পের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি এবং সংগঠনের আজীবন সদস্য বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ সেলিম রেজা, আইবিডব্লিউএফ রংপুর জোনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ খায়রুল আমিন, উপদেষ্টা ডাঃ আঃ রহিম সরকার এবং নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সহজ শর্তে ও নামমাত্র মূলধনে নতুন উদ্যোক্তাদের ব্যবসায় সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব। এ জন্য উদ্যোক্তাদের সংগঠিত হওয়া এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে গাইবান্ধার বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ী, উদ্যোক্তা ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আইবিডব্লিউএফ গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মীর্জা শহিদুল ইসলাম মুরাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উৎসবের আমেজে গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর রাজপথ

গাইবান্ধায় আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬