গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও এলাকার উন্নয়নের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে ‘আলোকিত বইল গ্রাম’ সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হালিম সরকার এবং সহ-সভাপতি মোঃ রুবেল সরকার ও সেক্রেটারি মোঃ জুয়েল সরকারের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এলাকার মানুষের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সংগঠনের কার্যক্রমে সহ-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজুয়ান মন্ডল। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হালিম সরকার, সহ-সভাপতি মোঃ রুবেল সরকার, সেক্রেটারি মোঃ জুয়েল সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ ইমরান মন্ডল, মোঃ মানিক রহমান, মোঃ রায়হান মন্ডল, মোঃ সোহাগ ইসলাম, মোঃ আজাদ মন্ডল, মোঃ রাজিব মন্ডল, মোঃ মানিক, মোঃ সৌরভ, মোঃ জাহিদ, মোঃ আলিম হুজুর, মোঃ আপেল সরকার, মোঃ রুবেল ইসলাম, মোঃ আজিজুল সরকার, মোঃ ফরহাদ আকন্দ, মোঃ শাহারুল ইসলাম, মোঃ হাফিজুল, সেলিম, বাশার ও সাকিলসহ আরও অনেকে।

সংগঠনের সদস্যরা জানান, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে তাদের।
‘আলোকিত বইল গ্রাম’ সংগঠনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Reporter Name 
















