গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা ছাত্রদলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে আহ্বায়ক হয়েছেন শহীদুজ্জামান সরকার শাহীন এবং সদস্য সচিব ওয়ালিদ শাকিল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমাম হাসান আলাল।
সোমবার (২৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল। গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা এবং গোবিন্দগঞ্জ পৌরসভা ছাত্রদলের ছয়টি শাখা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এসব শাখায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
Reporter Name 
















