গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মাছের পোনা অবমুক্তকরণ ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
দুপুরে পৌরপার্কে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক। জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
বক্তারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
Reporter Name 

















