মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

“প্রকল্প আছে, কাজ নেই! খোলাহাটীতে টিআর প্রকল্পের রাস্তা মেরামত নিয়ে অভিযোগ”

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশামত বালুয়া বেকাতারী বাঁধ থেকে খালেকের দোকান পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দের বিপরীতে বাস্তবে রাস্তা মেরামতের কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা মেরামতের জন্য বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে এলাকায় এ প্রকল্পের দৃশ্যমান কোনো কাজ হয়নি। ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অবস্থায় প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়ন যাচাই করে, সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কি না তা তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উৎসবের আমেজে গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর রাজপথ

“প্রকল্প আছে, কাজ নেই! খোলাহাটীতে টিআর প্রকল্পের রাস্তা মেরামত নিয়ে অভিযোগ”

Update Time : ০৯:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬