গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশামত বালুয়া বেকাতারী বাঁধ থেকে খালেকের দোকান পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দের বিপরীতে বাস্তবে রাস্তা মেরামতের কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রকল্পটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা মেরামতের জন্য বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে এলাকায় এ প্রকল্পের দৃশ্যমান কোনো কাজ হয়নি। ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ অবস্থায় প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়ন যাচাই করে, সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কি না তা তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 

















