গাইবান্ধা প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোহাব্বত নামে এক ব্যক্তিকে ধাপেরহাট ইউনিয়নে ইয়াবা বিক্রির সময় ১৬ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ধাপেরহাট-কালসারডারা সড়কে ইয়াবা বিক্রির সময় স্থানীয় মাদকবিরোধী সচেতন কয়েকজন ব্যক্তি মোহাব্বতকে আটক করেন। পরে খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা বড়ি, একটি ডিসকভার মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
Md Rakibul Islam 

















