গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় গত পাঁচ বছরে ৩২ হাজার ৯৬৮টি তালাক নিবন্ধিত হয়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তালাকের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৩৯টিতে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
তথ্য অনুযায়ী, ২০২১ সালে তালাক হয় ৫ হাজার ৬৮৯টি, ২০২২ সালে ৬ হাজার ৫৮২টি, ২০২৩ সালে ৫ হাজার ৭৫৭টি এবং ২০২৪ সালে ৬ হাজার ১টি। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে আরও ৩ হাজার ৪৮টি তালাক নিবন্ধিত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বাল্যবিবাহ, মাদকাসক্তি, পারিবারিক কলহ, আর্থিক সংকট, অবিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার অভাবসহ নানা কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন তৈরি হচ্ছে। তবে নির্যাতন বা দীর্ঘদিনের অশান্তি থেকে বিচ্ছেদ অনেকের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তও হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, শুধু তালাকের সংখ্যা কমানো নয়, বিচ্ছেদের কারণ চিহ্নিত করে পারিবারিক সচেতনতা, সামাজিক সহযোগিতা এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করা জরুরি।
Reporter Name 

















