গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার পারবাগুরিয়া গ্রামের শিক্ষাব্রতী লুৎফর রহমান ৫২ বছর ধরে মাত্র ১ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করে আসছেন। এলাকায় তিনি ‘এক টাকার মাস্টার’ নামে পরিচিত।
প্রাতিষ্ঠানিক সনদ বা সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই দীর্ঘদিনের এই অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক দিবসে তাকে বিশেষ সম্মান জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর জন্য বিশেষ অবসরভাতা প্রদানের অনুশাসন জারি করা হয়েছে।
লুৎফর রহমানের এই স্বীকৃতিতে স্থানীয় বাসিন্দা, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
Reporter Name 

















