মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের কথা বলে কাজীকে অপহরণ, ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫৪ Time View

অনলাইন ডেক্স:

মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে রাজীব হোসেন অপু নামে এক যুবদল নেতাসহ তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজীব মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সোমবার দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী কাজী মো. হাবিবুর রহমান দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মুন্সিগঞ্জের কাটাখালী এলাকায় নিকাহ্ রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুর ২টার দিকে বিয়ে পড়ানোর কথা বলে কাজী হাবিবুর রহমানকে তার কাটাখালীর বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে জোরপূর্বক মুক্তারপুরের একটি কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে লাইসেন্স বাতিল ও হত্যার হুমকি দেওয়া হলে, প্রাণ রক্ষার্থে তিনি অগ্রণী ব্যাংক মুন্সিগঞ্জ শাখা থেকে নিজের হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করে আসামিদের হাতে তুলে দেন।
এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদীয় কমিটিতে, তদন্তের সুপারিশ

বিয়ের কথা বলে কাজীকে অপহরণ, ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

Update Time : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬